মায়ানমারের আরাকান রাজ্যের বসবাসরতো রোহিঙ্গা মুসলিমদের উপর মায়ানমার সরকারের ভয়াবহ নির্যাতনের কারনে প্রায় ২০ লক্ষধিক রোহিঙ্গা জনসাধারণ মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশের টেকনাফের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নেয়। নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ থেকে পালিয়ে আসার কারনে তারা সম্পূর্ন নিঃস্ব হয়ে যায় এবং বর্তমানে তারা ভূমিহীন, অর্থহীন ও জীবন ধারনের জন্য প্রয়োজনীয় মৌলিক সামগ্রি ছাড়াই নিঃস্ব ও অসহায় রোহিঙ্গা শরনার্থী শিবিরে বসবাস করছে। যাদের মধ্যে অধিকাংশ স্বজনহারা নির্যাতিত নারী ও শিশু।
এ রূপ অবস্থায় তাদের সাহায্যের জন্য শিকড় মানব কল্যান ফাউন্ডেশন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহন করেছে। শিকড় মানব কল্যান ফাউন্ডেশনের সভাপতি মুফতি জামাল উদ্দিন সাহেবের নেতৃত্বে প্রায় ২০ লক্ষ টাকার ত্রান সামগ্রি কুতুপালং, বালুখালি, থাইং খালি ও শাহ্ পরী দ্বীপে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির বিতরণ করা হয় । ত্রান সামগ্রির মধ্যে নগদ অর্থ ছাড়াও ছিল ঔষধ, মশারি ও শুকনো খাবার।


