শিকড় মানব কল্যাণ ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি সক্রিয় সংগঠন, যারা ২০০১ সাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ গুলোতে অসহায় মানুষের সেবায় নিয়োজিত আছে। বিশেষভাবে প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে ব্যাপক ভাবে শীত বস্ত্র প্রদান করছে। প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ গুলোতে ইতিমধ্যে ( সিডর, বন্যা ও রোহিঙ্গা শরণার্থী ) সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে।
বর্তমানে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে সারা পৃথিবী বিপর্যস্ত। আমাদের দেশেও এই রোগের বিস্তার পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই রোগ টিকে আমাদের দেশেও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার আশংকা প্রকাশ করেছে। এই পরিস্থিতিকে সামনে রেখে শিকড় মানব কল্যাণ এর পক্ষ থেকে ০১/০৪/২০২০ ইং তারিখে জরুরী সভার আয়োজন করা হয়েছে। সভায় এই দুর্যোগ পরিস্থিতির প্রেক্ষিতে দীর্ঘ মেয়াদী কর্ম-পরিকল্পনা গ্রহন করা হয়।
গৃহীত সিদ্ধান্ত সমূহঃ
০১. কোভিড-১৯ দুর্যোগকালীন ফান্ড গঠন করা।
০২. নিম্ন বিত্ত ও মধ্য বিত্ত ( যাদের কাছে ত্রাণ পৌছায় না বা যারা আসতে পারে না ) পরিবার গুলোর কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছানো।
০৩. আমাদের এই কার্যক্রম সারা দেশ ব্যাপী পরিচালনা করা।
০৪. কোভিড-১৯ ( সন্দেহভাজন বা নিশ্চিত ) রোগে মৃত ব্যাক্তির গোছল ও দাফনের কাজে একদল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সর্বদা প্রস্থুত রাখা।
উল্লেখিত কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনার / আপনাদের আর্থিক সহযোগীতা একান্তভাবে কাম্য।
এছাড়াও মৃত ব্যাক্তির দাফনের যাবতীয় কাজ সম্পাদনের জন্য স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ( P.P.E এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ) জন্য আবেদর জানাচ্ছি।


